1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

তুরাগে মোটরসাইকেল মহড়া: আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থান বিএনপির*

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩৬ বার পঠিত

*তুরাগে মোটরসাইকেল মহড়া: আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থান বিএনপির*

— নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সম্ভাব্য কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর তুরাগ এলাকায় সতর্ক অবস্থানের অংশ হিসেবে মোটরসাইকেল মহড়া করেছে তুরাগ থানা বিএনপি।

এই মহড়ার নেতৃত্ব দেন তুরাগ থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আলী।

মহড়ায় তুরাগ থানা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা তুরাগের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেন।

আব্দুল আলী এসময় বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের বিশৃঙ্খল কর্মসূচি তুরাগবাসী মেনে নেবে না। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে।”

উল্লেখ্য, সরকার আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এরই অংশ হিসেবে তুরাগ থানা বিএনপি এই মহড়ার আয়োজন করে।

মহড়াকালে তুরাগ থানা পুলিশকে আশপাশে টহল দিতে দেখা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর