
*ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে ফুলপুর বিএনপির যুগ্ন আহবায়ক শাহিনের শুভেচ্ছা ও অভিনন্দন*
মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি
*ফুলপুর, ময়মনসিংহ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান, কর্মীবান্ধব জননেতা মোতাহার হোসেন তালুকদারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ শানিনুল ইসলাম শাহিন।
এক বিবৃতিতে ডাঃ শাহিন বলেন, “মোতাহার হোসেন তালুকদার একজন ত্যাগী ও জনবান্ধব নেতা। তার দূরদর্শী নেতৃত্বে ময়মনসিংহ বিভাগের পরিকল্পিত উন্নয়ন ও নগরায়ন নতুন মাত্রা পাবে বলে আমরা বিশ্বাস করি। কর্মীদের পাশে থাকা, তৃণমূলের কথা শোনা – তার যে রাজনৈতিক আদর্শ, তা ময়মনসিংহের উন্নয়ন কাজে প্রতিফলিত হবে।”
তিনি আরও বলেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় ফুলপুর-তারাকান্দার মানুষও উন্নয়নের নতুন সম্ভাবনা দেখছে। বিশেষ করে ফুলপুর পৌরসভা ও আশপাশের এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ, পানি নিষ্কাশন ও পরিকল্পিত নগরায়নের কাজে তার আন্তরিক সহযোগিতা কামনা করেন ডাঃ শাহিন।
নেতাকর্মী ও এলাকাবাসীর পক্ষ থেকে মোতাহার হোসেন তালুকদারের সুস্বাস্থ্য ও সফল কার্যকাল কামনা করে তিনি দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।