1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহর হজ পুনর্মিলনী অনুষ্ঠিত

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৪ বার পঠিত

বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহর হজ পুনর্মিলনী অনুষ্ঠিত

দেশের ঐতিহ্যবাহী হাজী সেবা প্রতিষ্ঠান বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ কাফেলা এ বছরের হাজী সাহেবানদের এক হজ পুনর্মিলনী চবি আরবি বিভাগের প্রফেসর ড. আ ম কাজী হারুন উর রশীদের সঞ্চালনায় ও চবি আরবি বিভাগের প্রফেসর ড. আ. ক.ম. আবদুল কাদেরের সভাপতিত্বে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়।

হজ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ ট্যুরস এন্ড ট্রাভেলস’র চেয়ারম্যান ও চবি আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার। আলোচনায় অংশ নেন চবির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-আমিন, আইআইইউসি-এর সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক, চবির সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চবির সাবেক প্রফেসর ড. এম. এ. গফুর, প্রফেসর ড. বি এমন মফিজুর রহমান আযহারী, হিউম্যান রাইটস ফাউন্ডেশন-এর মহাসচিব এডভোকেট জিয়া হাবিব আহসান, ইউনিভার্সিটি অব ভারমন্ট -এর সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম উদ্দিন, চবির প্রফেসর ড. শফি উল্লাহ কুতুবী, ওআর নিজাম রোড আবাসিক এলাকা জামে মসজিদের খতিব মাওলানা সলিমুল্লাহ হাবিবি, মাওলানা মুহাম্মদ মহি উদ্দিন মাহবুব, হাফেজ মাওলানা মুহাম্মদ শরিয়ত উল্লাহ জিহাদী, হাফেজ মাওলানা আরাফাত মাদানী, মাওলানা মুহাম্মদ ফরিদ উদ্দিন ও মাওলানা এম সোলাইমান কাসেমী প্রমুখ।

এতে কাফেলার চেয়ারম্যান ও চবি আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বলেন, হাজীগণ কঠোর শৃংখলা, ধৈর্য্য, নিয়মানুবর্তিতা এবং শারীরিক ও মানসিক একাগ্রতার মাধ্যমে হজের ইবাদত সম্পন্ন করে থাকেন। হাজীগণ হজব্রত পালনের মাধ্যমে যেমন আল্লাহপাক নির্ধারিত একটি ফরজ ইবাদত সম্পন্ন করেন; অন্যদিকে হজের সফরে আচার আচরণের মধ্য দিয়ে নিজ দেশের সামাজিক উৎকর্ষতাকেও তুলে ধরতে পারেন। কোন অবস্থাতেই ইবাদতের মগ্ন পরিবেশ যাতে ক্ষুন্ন না হয় সেদিকে খুবই সর্তক থাকতে হবে। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
হজ পুনর্মিলনী অনুষ্ঠানে তিন সহস্রাধিক হাজী সাহেবান অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর