1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ময়মনসিংহবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩৩ বার পঠিত

ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ময়মনসিংহবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা

 

 

বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাবেশের এই সাফল্যের জন্য তারা ময়মনসিংহবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

একই সঙ্গে তারা সমাবেশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বাংলাদেশ খেলাফত মজলিসের সকল স্তরের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ, ১১ দলীয় ঐক্যের সংশ্লিষ্ট সকল নেতা-কর্মী এবং প্রিয় ময়মনসিংহবাসীর দায়িত্বশীল ভূমিকা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরিশেষে তারা বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমাদের এই ঐক্যবদ্ধ আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে। মহান আল্লাহ তায়ালার দরবারে আমরা প্রার্থনা করি, যেন তিনি এই প্রচেষ্টাকে কবুল করেন এবং সকলকে ন্যায়ের পথে অবিচল থাকার তাওফিক দান করেন।

বার্তা প্রেরক:
মাওলানা মোশাররফ হোসাইন
সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক
বাংলাদেশ খেলাফত মজলিস, ময়মনসিংহ জেলা শাখা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর