1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

সড়ক দুর্ঘটনায় আহত মাওলানা ডাঃ আজহারুল ইসলামের খোঁজ নিলেন ফুলপুর খেলাফত মজলিসের দায়িত্বশীলগণ*

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৮ বার পঠিত

*সড়ক দুর্ঘটনায় আহত মাওলানা ডাঃ আজহারুল ইসলামের খোঁজ নিলেন ফুলপুর খেলাফত মজলিসের দায়িত্বশীলগণ*

মোঃ সোহাগ মিয়া
*ফুলপুর, ময়মনসিংহ:*

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে বাসায় অবস্থানরত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা ডাঃ আজহারুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

গতকাল ০২ জুলাই বুধবার বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা ও পৌরসভা শাখার দায়িত্বশীল প্রতিনিধিদল তাঁর ফুলপুরের নিজ বাসভবনে যান। এসময় নেতৃবৃন্দ আহত নেতার খোঁজখবর নেন এবং তাঁর আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

মাওলানা ডাঃ আজহারুল ইসলাম বর্তমানে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হন। দুর্ঘটনায় তাঁর দুই হাতেই গুরুতর জখম হয়।

আহত অবস্থায় তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুনো হাতে জরুরি ভিত্তিতে অপারেশন সম্পন্ন হয়। টানা ১০ দিন হাসপাতালে নিবিড় চিকিৎসা শেষে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বর্তমানে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, “মাওলানা ডাঃ আজহারুল ইসলাম দলের একজন নিবেদিতপ্রাণ ও পরিশ্রমী নেতা। দুর্ঘটনায় তাঁর এই অবস্থায় আমরা সবাই মর্মাহত। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি, যাতে তিনি আবারও দলের কাজে ফিরে আসতে পারেন।”

বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা ও পৌরসভার পক্ষ থেকে আহত নেতার পাশে থাকার এবং সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেওয়া হয়।

উল্লেখ্য, মাওলানা ডাঃ আজহারুল ইসলাম এলাকায় একজন ধর্মীয় ব্যক্তিত্ব ও চিকিৎসক হিসেবে ব্যাপক পরিচিত। তাঁর অসুস্থতার খবরে এলাকার সর্বস্তরের মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর সুস্থতার জন্য দোয়া করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর