1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

মাদক নিয়ন্ত্রণে ফুলপুর থানার ওসির ১০ ইউনিয়নে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মাদক নিয়ন্ত্রণে ফুলপুর থানার ওসির ১০ ইউনিয়নে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে মাদক নিয়ন্ত্রণে ১০ ইউনিয়নে, চুরি, ছিনতাই ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাদকবিরোধী সচেতনতামূলক সভা, জনসংযোগ ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।

শুক্রবার (৩ জুলাই) উপজেলার ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম মাদরাসার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। নামাজের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন আইন মেনে চলার আহ্বান জানান এবং মাদক নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করেন।
এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) রাতে তিনি আমুয়াকান্দা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ, চুরি ও এলাকার সার্বিক নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এছাড়াও এর আগে উপজেলার বওলা ও আশপাশের কয়েকটি ইউনিয়নে গিয়ে বিট পুলিশকে সাথে নিয়ে তিনি মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য রাখেন এবং স্থানীয় জনগণকে অপরাধ প্রতিরোধে পুলিশের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মোঃ ফিরোজ হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছি। মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই একসঙ্গে কাজ করলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর