1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহ ফুলপুর পয়ারীর মাঠে আবার ফেরার পালা – স্মৃতি আর শ্রদ্ধায় নতুন করে পথচলা*

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পঠিত

*ময়মনসিংহ ফুলপুর পয়ারীর মাঠে আবার ফেরার পালা – স্মৃতি আর শ্রদ্ধায় নতুন করে পথচলা*

মোঃ সোহাগ মিয়া ঢাকা বাংলাদেশ

অনেক আলোচনা-সমালোচনা, বিরতি আর অপেক্ষার পর আবারও প্রাণ ফিরছে পয়ারীর প্রিয় মাঠে।

“পথিক কখনোই পথ দেখে থেমে থাকে না” – এই বিশ্বাস নিয়েই ফিরছেন এলাকার ফুটবলপ্রেমী ও ক্রীড়ানুরাগীরা।

দীর্ঘদিনের বিরতিতে নিজেদের ধৈর্য আর শক্তি বাড়িয়ে নিয়ে এবার সবুজ ঘাসের মায়ায়, শতবর্ষের স্মৃতি জড়ানো চির যৌবনা মাঠে আবারও দেখা হবে সবার।

*শ্রদ্ধা জানিয়ে শুরু*
এবারের ফেরার পেছনে রয়েছে গভীর শ্রদ্ধা আর স্মৃতি। আয়োজকরা বিশেষভাবে স্মরণ করছেন তাদের, যারা একসময় এই মাঠ কাঁপিয়েছেন কিন্তু আজ আর আমাদের মাঝে নেই।

তাদের মধ্যে রয়েছেন:
– *মরহুম মকবুল হোসেন স্যার*, সহকারী প্রধান শিক্ষক
– *আইয়ুব আলী কাকা*
– *মরহুম আইয়ুব আলী খোকন স্যার*, প্রধান শিক্ষক ও জেঠাতো ভাই
– এবং পয়ারীর সাবেক কৃতি ফুটবলারদের অধিকাংশ

আয়োজকদের ভাষ্য, “তাদের খেলাধুলার প্রতি ভালোবাসা আর আগ্রহই আজ আমাদের বারবার মাঠে টেনে আনে। তাদের দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যেতে চাই।

আয়োজনের সাথে জড়িতরা জানান, পয়ারীর সকল শ্রদ্ধাভাজন পূর্বসূরি এবং স্নেহের উত্তরসূরিদের পূর্ণ সমর্থনেই এবারের আয়োজন সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। তাদের দোয়া আর সহযোগিতা ছাড়া এ পথচলা সম্ভব ছিল না।

*ইনশাআল্লাহ, দেখা হচ্ছে মাঠে*
বিরতির ইতি টেনে খুব শিগগিরই পয়ারীর মাঠে আবার খেলার বাঁশি বাজবে। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া হবে খেলার চেতনা, শৃঙ্খলা আর ভ্রাতৃত্বের বার্তা।

আয়োজকদের প্রত্যাশা, এবারের প্রত্যাবর্তন শুধু একটি খেলা নয়, এটি হবে স্মৃতি, শ্রদ্ধা আর নতুন করে স্বপ্ন দেখার উৎসব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর