1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ঢাকা-১৮ আসনে এমপি এস  এম জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও নিন্দা*

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৮৭ বার পঠিত

*ঢাকা-১৮ আসনে এমপি এস  এম জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও নিন্দা*

মোঃ সোহাগ মিয়া উত্তরা

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস বি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ষড়যন্ত্রমূলক ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর যুবদল।

বৃহস্পতিবার বিকেলে উত্তরা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন যুবদলের সাবেক  যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিমুল আহমেদ।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মোঃ শিমুল আহমেদ বলেন, “এস বি জাহাঙ্গীর হোসেন ঢাকা-১৮ আসনের জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। এলাকার উন্নয়ন ও জনগণের পাশে থাকার কারণেই একটি মহল ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

তিনি আরও বলেন, “এই ধরনের অপপ্রচার করে জনগণ ও নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না। যারা এই ষড়যন্ত্রে জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় যুবদল রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

বিক্ষোভ মিছিলে ঢাকা-১৮ আসনের বিভিন্ন ওয়ার্ডের যুবদল,  নেতাকর্মীরা অংশ নেন। তারা “মিথ্যা অপপ্রচার বন্ধ করো”, “ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার” লেখা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন।

সমাবেশ শেষে নেতারা দ্রুত এই অপপ্রচার বন্ধ এবং দোষীদের শাস্তির দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর