1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ভোজন রশিক মাছরাঙা তাছলিমা আক্তার মুক্তা

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৭ বার পঠিত

ভোজন রশিক মাছরাঙা
তাছলিমা আক্তার মুক্তা

হোকনা আমার ঘরটা ছোট
মনটা ভীষণ বড়ো ,
মনের মতো ঘর পেয়েছি
সাথে পেয়েছি বরও

সবুজ শ্যামল গাছ গাছালী
সাথে ফুলের বাগ ,
কড়াল বিলের ধারে আছে
প্রচুর কলমিলতা শাক।

উঠোনের বাঁ পাশের আছে
নলক জবা ফুল ,
ডান পাশেই কাঁটায় ভরা
দেশি জাতের কুল ।

পিছন দিকে আমের বাগান
সামনে কৃষ্ণচূড়ার গাছ ,
তারপর একটু এগিয়ে গেলে
পুকুর ভরা মাছ।

সেই পুকুর ঘাটে বাঁধা আছে
ডিঙি নৌকার দড়ি ,
বিকেল হলেই সেই নৌকায়
মনের আনন্দের ঘুরি।

ঘুরতে গিয়ে পুকুরের জলে
মাছের সাথে খেলে ,
সাদা হাঁসও দল বেঁধে নামে
মাছের সাথে মিলে ।

তাই দেখে মাছরাঙা গুলো
ওত পেতে থাকে রোজ,
কেমন করে মাছ গুলো সব
বানানো যায় ভোজ !

ভোজন রশিক মাছরাঙারা
টগর গাছে ঝুলে ,
শিকার চোখে তাকিয়ে থাকে
আপন খেয়াল ভুলে।

সেই সুযোগে মেঘ গুর গুর
মেঘলা মনে একা ,
আপন খেয়ালে ময়ূর গুল
গান ধরেছে কেকা ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর