1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

এমনভাবে খেলার আয়োজন করুন যাতে কবিরা গুনাহ না হয়”: এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ*

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত

*”এমনভাবে খেলার আয়োজন করুন যাতে কবিরা গুনাহ না হয়”: এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ*

 

মোঃ সোহাগ মিয়া
*ময়মনসিংহ প্রতিনিধি*

শরীয়তের বিধান মেনে খেলাধুলার আয়োজন করার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনের সংসদ সদস্য মুফতী মুহাম্মাদুল্লাহ। তিনি বলেছেন, খেলার সময় পোশাকের বিষয়ে সতর্ক না হলে আয়োজক, খেলোয়াড় এবং দর্শক সবারই কবিরা গুনাহ হতে পারে।

শুক্রবার ৩ জুলাই বাদ আসর ফুলপুর উপজেলার ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ বলেন, *”বালেগ ছেলেদের খেলাধুলার সময় হাঁটুর উপর কাপড় পরলে কবিরা গুনাহ হয়। যারা কর্তৃপক্ষ আছেন আমি তাদেরকে বলবো, আপনারা এমনভাবে খেলাধুলার ব্যবস্থা করুন যাতে কবিরা গুনাহ না হয়। হাঁটুর উপর কাপড় পরে খেলাধুলা করলে যারা খেলা খেলবে তাদের, যারা দেখবে তাদের এমনকি যারা আয়োজন করবে তাদেরও গুনাহ হবে।”
*

চলমান বিশ্বকাপ ফুটবলের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, *”বর্তমানে বিশ্বকাপ খেলার জোয়ার উঠছে। সারা দুনিয়ার মানুষ খেলা দেখতেছে। এটা একটা কবিরা গুনাহ। তারা গুনাহের একটা রাস্তা খুলে দিয়েছে। আমরা আমাদের মুসলমান সন্তানদের বলবো- তোমরা খেলাধুলা করবা, সবকিছুই করবা তবে শরীয়তের ভিতরে থেকে করবা। যেন গুনাহ না হয়।”*

তিনি শেষে সকলের জন্য দোয়া করে বলেন, আল্লাহ তায়ালা সবাইকে সহীহ বুঝ দান করুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন, সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল আহাদ, বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী আজীমুদ্দীন শাহ জামালী এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর