1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ফুলপুর-তারাকান্দায় এলজিইডির উন্নয়নে ৫০ কোটি টাকার পরিকল্পনা অনুমোদন*

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৪০ বার পঠিত

*ফুলপুর-তারাকান্দায় এলজিইডির উন্নয়নে ৫০ কোটি টাকার পরিকল্পনা অনুমোদন*

 

মোঃ সোহাগ মিয়া

*ময়মনসিংহ প্রতিনিধি:

 

চলতি অর্থবছরে ময়মনসিংহের ফুলপুর-তারাকান্দা আসনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি খাতে প্রায় ৫০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা অনুমোদন পেয়েছে।

গত অর্থবছরে এই দুই উপজেলায় বরাদ্দ ছিল প্রায় ২০ কোটি টাকা। সেই তুলনায় এবারের বরাদ্দ আড়াই গুণ বেশি।

 

সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহর উদ্যোগ ও ধারাবাহিক প্রচেষ্টার ফলে অর্থবছরের শুরুতেই স্থানীয় সরকার মন্ত্রণালয় এই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

জাতীয় সংসদে এমপি মুফতি মুহাম্মদুল্লাহর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চলতি অর্থবছরে ফুলপুর-তারাকান্দা এলাকায় বড় পরিসরে অবকাঠামো উন্নয়ন করা হবে।

 

*পরিকল্পনায় যা থাকছে:*
– *২০ কিলোমিটার* নতুন রাস্তা নির্মাণ
– *১৩ কিলোমিটার* সড়ক রক্ষণাবেক্ষণ
– *২০ মিটার* দৈর্ঘ্যের ব্রিজ ও কালভার্ট নির্মাণ
– *১টি* ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ
– *১০টি* সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প

 

মন্ত্রী সংসদকে আরও জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ডিপিএইচই এর প্রস্তাবিত চারটি উন্নয়ন প্রকল্পেও ফুলপুর-তারাকান্দাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

স্থানীয়দের প্রত্যাশা, নতুন রাস্তা, ব্রিজ-কালভার্ট ও সামাজিক অবকাঠামো বাস্তবায়িত হলে ফুলপুর-তারাকান্দার যোগাযোগ ব্যবস্থা এবং জনজীবনের মান উল্লেখযোগ্য ভাবে উন্নত হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর