1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ত্রিশালে মাদকের বিরুদ্ধে অভিযানে মোবাইল কোর্টে ২ জনের কারাদণ্ড

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পঠিত

ত্রিশালে মাদকের বিরুদ্ধে অভিযানে মোবাইল কোর্টে ২ জনের কারাদণ্ড

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা প্রশাসন কর্তৃক ত্রিশালে মাদকের বিরুদ্ধে অভিযানে দুজনকে অর্থদণ্ড ও দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

আজ ১০ জুলাই ২০২৬ শুক্রবার দুপুরে ত্রিশাল উপজেলার পৌর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ত্রিশাল উপজেলায় অবস্থিত আবাসিক হোটেল রনিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

মোবাইল কোর্ট অভিযান সময় হোটেলে অবস্থানরত দুই যুবককে ইয়াবা মাদক সেবন করে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে হোটেলের ম্যানেজারকে সতর্ক করা হয়। ভবিষ্যতে হোটেলে এ ধরণের ঘটনা ঘটলে হোটেল বন্ধ করে দেওয়া হতে পারে মর্মে জানানো হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে কারাদণ্ড প্রাপ্ত আসামীগণ হচ্ছেন মোঃ শরিফুল ইসলাম (২৭), পিতা- আব্দুর রশিদ, দরিরামপুর উজানপাড়া, ত্রিশাল এবং মোহসিনুর মনির (২৪), পিতা- মোহসিন, শিলাসী, গফরগাঁও, ময়মনসিংহের বাসিন্দা।

এ অভিযানে সহযোগিতা করেন ত্রিশাল থানার পুলিশ সদস্যবৃন্দ এবং মোবাইল কোর্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মাদকের বিরুদ্ধে ত্রিশাল উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর