1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

খুলনায় বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন*

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পঠিত

*খুলনায় বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন*

নিজস্ব প্রতিবেদক

* খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা–২০২৬ উপলক্ষে নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি। র‌্যালিতে শিক্ষার্থী, পরিবেশকর্মী, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা হাতে গাছের চারা ও ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

প্রতিমন্ত্রী র‌্যালি শেষে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ২০২৬ সালকে বৃক্ষরোপণের বছর হিসেবে ঘোষণা করে প্রতিটি বিভাগে এমন অভিযান চলবে। তিনি নগরবাসীকে নিজ নিজ বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও খালি জায়গায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনাকে সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন এবার ১০ হাজার চারা বিতরণ ও রোপণের লক্ষ্য নিয়ে কাজ করছে। বৃক্ষমেলায় সরকারি-বেসরকারি নার্সারির স্টল থাকবে, যেখানে সহজে চারা কিনতে পারবেন সাধারণ মানুষ।

তিন দিনব্যাপী এই বৃক্ষমেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রায় ৫০টি স্টল বসেছে। মেলায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও বৃক্ষরোপণ বিষয়ক সেমিনারেরও আয়োজন করা হয়েছে।

র‌্যালি ও মেলার মাধ্যমে নগরীতে পরিবেশ সচেতনতা বাড়বে বলে আশা করছেন আয়োজকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর