1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ফুলপুরে ছাত্র দল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পঠিত

ফুলপুরে ছাত্র দল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকার পালবাড়ি গ্রামে বিজয় পাল (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিজয় পাল ওই গ্রামের সুধাংশু চন্দ্র পালের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, পারিবারিক ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে কিছুদিন ধরে বিজয় মানসিক চাপে ছিলেন। মরার কিছু আগে ফেসবুকে তিনি একটা পোস্ট দিয়েছিলেন। তিনি লিখেন- ‘আমি জেনে বা নাবুঝে আপনাদের মনে কোন প্রকার কষ্ট আঘাত দিয়ে থাকি তাহলে নিজের কেউ একজন আপন ভেবে ক্ষমা করে দিবেন।’
জানা যায়, স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। পাশাপাশি তার ব্যবসায়ও মন্দা চলছিল। এসব কারণে তিনি মানসিকভাবে বিষণ্নতায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
সোমবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান বিজয়। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে দীর্ঘ সময় দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে তাকিয়ে তাকে ঘরের সিলিংয়ের সঙ্গে ধুতি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
ফুলপুর থানার পুলিশ জানায়, নিহতের বাবার লিখিত আবেদনের ভিত্তিতে একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর