
ময়মনসিংহের ফুলপুরে পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম বাবুল
মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি
ফুলপুর, ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফুলপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নজরুল ইসলাম বাবুল।
সম্প্রতি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক ব্যবস্থাপনা গতিশীল করতে এডহক কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় উপজেলার পরিচিত মুখ নজরুল ইসলাম বাবুলকে।
নজরুল ইসলাম বাবুল ফুলপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়। ব্যবসার পাশাপাশি শিক্ষা, মসজিদ-মাদ্রাসা ও গরিব অসহায় মানুষের কল্যাণে কাজ করার জন্য এলাকায় তার সুনাম রয়েছে।
নতুন দায়িত্ব পেয়ে মোঃ নজরুল ইসলাম বাবুল বলেন, “পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় আমাদের এলাকার গর্ব। শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য। সবার সহযোগিতা নিয়ে বিদ্যালয়টিকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নতুন সভাপতির দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, তার নেতৃত্বে বিদ্যালয়ের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান হবে এবং পড়াশোনার পরিবেশ আরও উন্নত হবে।
এডহক কমিটি গঠনের ফলে আগামী দিনে বিদ্যালয়ের পরিচালনা পরিষদ পুনর্গঠন এবং বার্ষিক কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।