1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত।

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত

গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত।

 

গৌরীপুর, ময়মনসিংহ প্রতিনিধি

 

গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্যম ও ঐক্যের বার্তা দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

সভায় *প্রধান অতিথি* হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুরের মা, মাটি ও মানুষের নেতা, জননেতা *#ইঞ্জিনিয়ার_এম_ইকবাল_হোসাইন* এমপি মহোদয়। তিনি একই সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় *প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়*।

 

প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন তার বক্তব্যে বলেন, “বিএনপি জনগণের দল। তৃণমূলকে শক্তিশালী না করলে জাতীয় পর্যায়ে বিজয় সম্ভব নয়। গৌরীপুরের প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় সরকারের পাশাপাশি দলের পক্ষ থেকেও আমরা কাজ করে যাব।”

 

সভায় *বিশেষ অতিথি* হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির *একমাত্র যুগ্ম আহবায়ক* এবং *ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান* *মোতাহার হোসেন তালুকদার কাকা।

 

মোতাহার হোসেন তালুকদার বলেন, “গৌরীপুর বিএনপি সবসময়ই আন্দোলন-সংগ্রামের অগ্রভাগে ছিল। ইকবাল ভাইয়ের নেতৃত্বে আমরা আবারও গৌরীপুরকে বিএনপির ঘাঁটি হিসেবে গড়ে তুলব। তরুণদের সামনে এনে দলকে নতুনভাবে সাজাতে হবে।”

 

পরিচিতি সভায় উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নিজেদের পরিচয় তুলে ধরেন এবং আগামী দিনে দলীয় কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

সভা জুড়ে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্লোগান, ব্যানার ও পোস্টারে মুখরিত ছিল পুরো অনুষ্ঠানস্থল। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এই পরিচিতি সভার মধ্য দিয়ে গৌরীপুর বিএনপি আরও শক্তিশালী ও গতিশীল হবে।

 

সভা শেষে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও এলাকার উন্নয়নে একসাথে কাজ করার শপথ নেন উপস্থিত নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর