1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাসার আকন্দ অসুস্থ, আগামীকাল ঢাকায় অপারেশন

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত

বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাসার আকন্দ অসুস্থ, আগামীকাল ঢাকায় অপারেশন

 

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি

 

*ফুলপুর, ময়মনসিংহ*

 

— সাবেক সংসদ সদস্য, সাবেক ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বিএনপির অঙ্গসংগঠন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাসার আকন্দ সাহেব অসুস্থ হয়ে পড়েছেন।

 

পারিবারিক সূত্র জানায়, শারীরিক জটিলতার কারণে তাকে রাজধানী ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে আগামীকাল বুধবার, ২৯ জুলাই ২০২৬ তারিখে তার অপারেশন করার কথা রয়েছে।

 

এডভোকেট আবুল বাসার আকন্দ দীর্ঘদিন ধরে ফুলপুর-তারাকান্দার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি একাধারে সংসদ সদস্য, ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি বীর মুক্তিযোদ্ধা হিসেবেও সমাদৃত। বর্তমানে তিনি জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

 

তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ফুলপুর-তারাকান্দা সহ ময়মনসিংহের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করছেন।

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অপারেশন শেষে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হবে।

 

আমরা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাসার আকন্দ সাহেবের দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করছি।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর