1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ফুলপুরে নবাগত ইউএনও সাধনা ত্রিপুরার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়, বিদায়ী ইউএনও ইউসুফ হোসেনকে বিদায় সংবর্ধনা

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর, ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পঠিত

ফুলপুরে নবাগত ইউএনও সাধনা ত্রিপুরার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়, বিদায়ী ইউএনও ইউসুফ হোসেনকে বিদায় সংবর্ধনা

মোঃ কামরুল ইসলাম খান

ফুলপুর, ময়মনসিংহ প্রতিনিধি

 

ফুলপুর উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সাধনা ত্রিপুরার সঙ্গে স্থানীয় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা এবং বদলিকৃত সাবেক ইউএনও মোহাম্মদ ইউসুফ হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ফুলপুর উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মিজ সাধনা ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও মোহাম্মদ ইউসুফ হোসেন।

মতবিনিময় সভায় নবাগত ইউএনও সাধনা ত্রিপুরা বলেন, ফুলপুর একটি সম্ভাবনাময় উপজেলা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য। স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে চাই। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও ভূমি সংক্রান্ত হয়রানি বন্ধে সাংবাদিকরা তথ্য দিয়ে সহযোগিতা করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের উন্নয়নে সবার পরামর্শ চান।

তিনি আরও বলেন, “আমি নতুন হিসেবে যোগদান করেছি। আপনাদের অভিজ্ঞতা ও পরামর্শ নিয়ে ফুলপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে যেকোনো সমস্যার সমাধান সম্ভব।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বদলি হয়ে যাওয়া ইউএনও মোহাম্মদ ইউসুফ হোসেনকে ফুল, ক্রেস্ট ও সম্মাননা স্মারক দিয়ে বিদায় জানানো হয়।

বিদায়ী বক্তব্যে মোহাম্মদ ইউসুফ হোসেন বলেন, ফুলপুরে দায়িত্ব পালনকালে সাংবাদিকসহ উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা পেয়েছি। এখানকার মানুষের আন্তরিকতা আমি আজীবন মনে রাখবো। নতুন কর্মস্থলেও ফুলপুরের স্মৃতি আমাকে অনুপ্রেরণা দেবে। তিনি নতুন ইউএনওর সাফল্য কামনা করেন।

 

মতবিনিময় ও বিদায় অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও ফুলপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকরা নতুন ইউএনওকে ফুলপুরের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। বিশেষ করে হাওর অঞ্চলের রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠান শেষে নবাগত ও বিদায়ী ইউএনওকে নিয়ে কেক কাটা হয় এবং গ্রুপ ছবি তোলা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর