
গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও অভিভাবক সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন
মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
দীর্ঘদিন পর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি এসেছে। বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম বাবুল এবং অভিভাবক সদস্য মোঃ মেহেদী হাসানকে দায়িত্ব গ্রহণের পর গোকুল চন্দ্র পরিবারের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন খান। এসময় বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও শিক্ষিকাবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নবগঠিত এডহক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। সভাপতি মোঃ নজরুল ইসলাম বাবুল এবং অভিভাবক সদস্য মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা ও পাঠদানের গুণগত মান বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত শিক্ষকরা।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন খান বলেন, “নতুন কমিটি পাওয়ায় আমরা খুবই আনন্দিত। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে কমিটির সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। আশা করি সবাই মিলে বিদ্যালয়টিকে জেলার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারব।
নবনিযুক্ত সভাপতি মোঃ নজরুল ইসলাম বাবুল অভিনন্দনের জবাবে বলেন, “গোকুল চন্দ্র পরিবার ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের আস্থার প্রতিদান দিতে আমি বদ্ধপরিকর। শিক্ষার পরিবেশ উন্নত করা, ঝরে পড়া রোধ করা এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই হবে আমাদের প্রথম কাজ।
অভিভাবক সদস্য মোঃ মেহেদী হাসান বলেন, “অভিভাবকদের প্রত্যাশা অনেক। সন্তানদের ভালো শিক্ষা নিশ্চিত করতে আমরা কমিটির পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করব।
অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন গোকুল চন্দ্র পরিবারের সদস্যরা। এসময় বিদ্যালয়ের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।
নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষার নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন এলাকার অভিভাবক ও সচেতন মহল।