1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

নেতা নয়, খাদেম হতে চাই” — ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে  ৫২ মামলা মাথায় নিয়েও লড়াই করেছেন রাজনৈতিক  ছাড়েননি হাজী মোঃ চান মিয়া বেপারী

জেসমিন আক্তার  রিপোর্টার উত্তরা
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৯৫ বার পঠিত
  • নেতা নয়, খাদেম হতে চাই” — ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে  ৫২ মামলা মাথায় নিয়েও লড়াই করেছেন রাজনৈতিক  ছাড়েননি হাজী মোঃ চান মিয়া বেপারী

জেসমিন আক্তার  রিপোর্টার উত্তরা

দীর্ঘ রাজনৈতিক জীবনে হামলা, মামলা আর জেল-জুলুম তাকে দমাতে পারেনি। শহীদ জিয়ার আদর্শ বুকে নিয়ে এখনও মাঠে আছেন তিনি। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক এবং বর্তমান তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো: চান মিয়া বেপারী।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ৫৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ইতিমধ্যেই গণসংযোগ শুরু করেছেন তৃণমূলের এই জনপ্রিয় নেতা। তবে তার দাবি একটাই — আমি নেতা হতে চাই না, ৫৩ নম্বর ওয়ার্ডবাসীর খাদেম হয়ে কাজ করতে চাই।

 

*সংগ্রামের ৪ দশক*
১৯৮০ সালের ১ জানুয়ারি তুরাগ থানার রানাভোলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম চান মিয়ার। পিতা মৃত খোরশেদ আলম ও মাতা রাবেয়া বেগম। কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশের পর ১৯৯৬ সালে হাজী মোস্তফা জামানের হাত ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত হন।

 

আওয়ামী লীগের বিগত শাসনামলে রাজপথের লড়াকু এই সৈনিকের উপর নেমে আসে দমন-পীড়ন। তার বিরুদ্ধে রয়েছে *৫২টি মামলা*। এর মধ্যে ২টি মামলায় ৫ বছর করে সাজার রায়ও হয়েছে। ২০১৮ সালে দ্বিতীয় সন্তান জন্মের সময়ও জেলের কারণে স্ত্রীর পাশে থাকতে পারেননি। ব্যবসা প্রতিষ্ঠান থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

 

*জুলুমেও আপস নয়*
সাম্প্রতিক সাক্ষাৎকারে আবেগাপ্লুত হয়ে চান মিয়া বলেন, _”শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে সব নীরব সহ্য করেছি। অন্যায়ের কাছে মাথা নত করিনি। জনগণের ভালোবাসাই হলো দলের দুঃসময়ে আমার মূল শক্তি।

 

*৫৩ নম্বর ওয়ার্ড নিয়ে পরিকল্পনা*
কাউন্সিলর নির্বাচিত হলে ওয়ার্ডের রাস্তা, ড্রেনেজ, মাদকমুক্ত সমাজ ও তরুণদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দেবেন বলে জানান তিনি। তার মতে, জনপ্রতিনিধি মানে প্রভু নয়, জনগণের সেবক।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর