
৫২ মামলা, জেল-জুলুমেও দমেননি তুরাগের হাজী মোঃ চান মিয়া বেপারী, নেতা না সেবক হতে চান ৫৩ নং ওয়ার্ড বাসীর পাশে থাকতে চান।
মোঃ সোহাগ মিয়া, সিনিয়র রিপোর্টার, উত্তরা
দীর্ঘ ৪ দশকের রাজনৈতিক জীবনে হামলা, মামলা আর জেল-জুলুম তাকে পিছিয়ে দিতে পারেনি। শহীদ জিয়ার আদর্শ বুকে নিয়ে এখনো মাঠে আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ চান মিয়া বেপারী।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ডিএনসিসির ৫৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ইতিমধ্যেই গণসংযোগ শুরু করেছেন তৃণমূলের এই জনপ্রিয় নেতা। তবে তার দাবি স্পষ্ট — “আমি নেতা হতে চাই না, ৫৩ নম্বর ওয়ার্ডবাসীর খাদেম হয়ে কাজ করতে চাই।
সংগ্রামের ৪ দশক
১৯৮০ সালের ১ জানুয়ারি তুরাগ থানার রানাভোলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম চান মিয়ার। পিতা মৃত খোরশেদ আলম, মাতা রাবেয়া বেগম। কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসি পাসের পর ১৯৯৬ সালে হাজী মোস্তফা জামানের হাত ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত হন।
এরপর একে একে দায়িত্ব পালন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হিসেবে। বর্তমানে তিনি তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন।
“আওয়ামী আমলে ৫২ মামলা”
আওয়ামী লীগ সরকারের বিগত ১৭ বছরের শাসনামলে রাজপথের লড়াকু এই নেতার বিরুদ্ধে দায়ের হয় _৫২টি মামলা_। এর মধ্যে ২টি মামলায় ৫ বছর করে সাজার রায়ও হয়েছে বলে তিনি জানান।
চান মিয়া বলেন, ২০১৮ সালে দ্বিতীয় সন্তান জন্মের সময়ও জেলে থাকার কারণে স্ত্রীর পাশে থাকতে পারেননি। শুধু তাই নয়, ব্যবসা প্রতিষ্ঠান থেকেও লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
জুলুমেও আপস নয়
সাম্প্রতিক সাক্ষাৎকারে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন,
“_শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে সব নীরব সহ্য করেছি। অন্যায়ের কাছে মাথা নত করিনি। জনগণের ভালোবাসাই হলো দলের দুঃসময়ে আমার মূল শক্তি।_
৫৩ নম্বর ওয়ার্ড নিয়ে পরিকল্পনা
কাউন্সিলর নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়নকে অগ্রাধিকার দেবেন বলে জানান চান মিয়া। তার পরিকল্পনায় রয়েছ
– *রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন*
– *মাদকমুক্ত সমাজ গঠন*
– *তরুণদের কর্মসংস্থানের উদ্যোগ*
তার মতে, “জনপ্রতিনিধি মানে অনেক কিছু নয় আমি জনগনের সেবক হতে চাই আমি সুখে দুখে আপনাদেের পাশে থাকতে চাই।
তৃণমূল থেকে উঠে আসা এই নেতার নির্বাচনী প্রচারণা ঘিরে ৫৩ নম্বর ওয়ার্ডে এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে বিএনপির নেতাকর্মীরা।
*সাক্ষাৎকার গ্রহণ ও প্রতিবেদন:*
মোঃ সোহাগ মিয়া
সিনিয়র রিপোর্টার, উত্তরা।