1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী

মো: রাসেল মোল্লা রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত

রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী

মো: রাসেল মোল্লা
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলাতলী থেকে মাটিহাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘ ১৭ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন কয়েকটি গ্রামের বাসিন্দারা।

সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো শিক্ষার্থী, চাকরিজীবী,ব্যবসায়ী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের।

দীর্ঘদিনেও সড়কটি সংস্কারের উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।
এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের অনুরোধে জনদুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে প্রায় ৫০০ মিটার সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছেন কাঞ্চন পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোহাম্মদ গোলজার হোসেন গুলু।
বুধবার সকালে কলাতলী বাজার থেকে মাটিহাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশে ইটের খোয়া ও সিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কারকাজ শুরু করা হয়। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে স্বস্তি পাওয়ার আশা করছেন স্থানীয়রা।

এসময় উপস্থিত ছিলেন,মাহফুজ,কামাল,মতি,জয়নাল,মহাসিন,ওমরসহ স্থানীয় মান্য-বন্য ব্যক্তিবর্গ।

স্থানীয় এলাকাবাসী জানায়, সড়কটির বেহাল অবস্থার কারণে বর্ষাকালে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ত। অনেক সময় রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হতো। স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও চরম দুর্ভোগ সৃষ্টি হতো। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর কোনো উদ্যোগ না পাওয়ায় এলাকাবাসীর অনুরোধে নিজ উদ্যোগে সড়কটি সংস্কারের সিদ্ধান্ত নেন গোলজার হোসেন গুলু।

হাজী মোহাম্মদ গোলজার হোসেন গুলু বলেন,আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। নির্বাচিত হই বা না হই, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আমার সামর্থ্য অনুযায়ী কাজ করে যাব। মানুষের দুর্ভোগ কমাতে এই সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছি।

এদিকে স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির কারণে তারা চরম ভোগান্তিতে ছিলেন। মানুষের কষ্ট লাঘবে এগিয়ে আসায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, জনপ্রতিনিধিরা যদি জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এভাবে কাজ করেন,তাহলে এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর