1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ফুলপুরে তথ্য সংগ্রহকারী পদে ইউপি সদস্য ও মহিলা লীগ নেত্রীর অংশগ্রহণ নিয়ে চাঞ্চল্য

​ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পঠিত

ফুলপুরে তথ্য সংগ্রহকারী পদে ইউপি সদস্য ও মহিলা লীগ নেত্রীর অংশগ্রহণ নিয়ে চাঞ্চল্য

​ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে ‘ফ্যামিলি কার্ড’ তথ্য ভান্ডার সংগ্রহ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী পদে লিখিত আবেদনের পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন স্থানীয় এক জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেত্রী। তিনি হলেন ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য এবং উপজেলা মহিলা লীগের সদস্য আফরোজা আক্তার।

​বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় সাধারণ মানুষ ও প্রশাসনিক মহলে নানা গুঞ্জন ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। একজন বর্তমান সংরক্ষিত নারী ইউপি সদস্য এবং রাজনৈতিক সংগঠনের পদে থাকা সত্ত্বেও কীভাবে মাঠপর্যায়ের নিম্নতর পদে নিয়োগ পাওয়ার জন্য পরীক্ষায় অংশ নিলেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

​স্থানীয় সূত্র জানায়, সিংহেশ্বর ইউনিয়নের আফরোজা আক্তার সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য হওয়া সত্ত্বেও তিনি তথ্য সংগ্রহকারী হিসেবে কাজ করতে আবেদন জমা দেন এবং সম্প্রতি অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় যথারীতি অংশ নেন।

​এদিকে একজন জনপ্রতিনিধি মাঠপর্যায়ের অস্থায়ী তথ্য সংগ্রহকারী পদের জন্য আবেদন করতে বা পরীক্ষা দিতে পারেন কিনা—এ নিয়ে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দায়িত্বশীল কোনো পদে থেকে এ ধরণের কার্যক্রমে অংশ নেওয়া নৈতিকতার সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে আলোচনা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর