1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বামনাটেকে উৎসবমুখর পরিবেশে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।

জেসমিন আক্তার
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত

বামনাটেকে উৎসবমুখর পরিবেশে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।

জেসমিন আক্তার

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ জীবনের দিকে উদ্বুদ্ধ করতে বামনাটেক এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত হলো “আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর জমকালো ফাইনাল। পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ, হাজারো দর্শকের করতালি আর পতাকায় রঙিন হয়ে ওঠে বামনাটেকের খেলার মাঠ।

শেষ দিনের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় বিকেলে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে দুই দল লড়াই করে। খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তুরাগ থানা বিএনপির জনপ্রিয় যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব হাজী মোঃ চান মিয়া বেপারী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী চান মিয়া বেপারী বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি জাতিকে সুস্থ রাখার বড় মাধ্যম। আমাদের যুবকদের মাদক, সন্ত্রাস ও হতাশা থেকে দূরে রাখতে হলে মাঠে ফেরাতে হবে। আরাফাত রহমান কোকোর নামে এই টুর্নামেন্ট আয়োজন করে বামনাটেকের তরুণরা যে উদাহরণ তৈরি করলো তা সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও বলেন, বামনাটেকসহ ৫৩ নং ওয়ার্ডের সকল সামাজিক ও জনকল্যাণমূলক কাজে তিনি সবসময় এলাকাবাসীর পাশে থাকবেন। রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলার উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধরে রাখতেই এই আয়োজন। পুরো টুর্নামেন্ট জুড়ে এলাকার বিভিন্ন বয়সী দল অংশ নেয়। ফাইনাল ঘিরে মাঠের চারপাশে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই ভিড় করেন। স্থানীয়রা বলেন, এমন আয়োজন এলাকায় ভ্রাতৃত্ববোধ বাড়ায় এবং তরুণদের ইতিবাচক কাজে যুক্ত রাখে।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা, ক্রীড়া সংগঠক ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন, জাতীয় সংগীত এবং বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এই ক্রীড়া উৎসব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর