1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ফুলপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সৌজন্য সাক্ষাৎ

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত

ফুলপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সৌজন্য সাক্ষাৎ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ সাধনা ত্রিপুরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, ফুলপুর উপজেলা শাখার সদস্যগন ।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান নানা প্রতিবন্ধকতা, তথ্যপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়জুর রহমান, ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল কাদির, সহ -সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ চঞ্চল, সহ সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ কামরুল ইসলাম, জনকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃআব্দুল্লাহ সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ ।
এ সময় সংগঠনের নেতারা বলেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিতা মূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব অবস্থা জনগণের সামনে উপস্থাপনে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব পালনে প্রশাসনের আন্তরিক সহযোগিতা এবং তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্
সাধনা ত্রিপুরা বলেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, প্রশাসন সবসময় আইন ও বিধিমালার আলোকে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী। একই সঙ্গে তিনি সমাজের বাস্তব সমস্যা, উন্নয়ন কার্যক্রমের সাফল্য ও সীমাবদ্ধতা এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিরপেক্ষভাবে সংবাদে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎ শেষে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে জনসেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর