1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি পালিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি পালিত


মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ‘ক্লিন ময়মনসিংহ’ ও ‘ক্লিন সানডে’ কর্মসূচি। কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহের প্রতি রোববার কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা ও মাঠ শিক্ষক, শিক্ষার্থী, জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন। ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের এই ইতিবাচক উদ্যোগ ইতোমধ্যেই জেলাব্যাপী আড়াই হাজারেরও বেশি স্কুলে ব্যাপক সাড়া ফেলেছে।
আজ ২ আগস্ট রবিবার সকালে ধারাবাহিক এই কর্মসূচির অংশ হিসেবে শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

পাশাপাশি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহছিনা খাতুন প্রমুখ ।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, ‘সুস্থ দেহ সুস্থ মন’ সবারই কাম্য। পরিবেশ রক্ষায় দেশে সবুজ গাছপালা লাগানোর সরকারি কর্মসূচি চলমান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও নানা ধরনের বৃক্ষের চারা রোপণের মাধ্যমে দেশকে আরও সবুজায়ন করতে হবে। এছাড়াও স্কুলের আঙ্গিনা পরিষ্কার করা এবং গাছ রোপণের মতো কাজ শিক্ষার্থীদের মনে দেশপ্রেম ও প্রকৃতিপ্রেম জাগিয়ে তুলবে, যা সমাজ থেকে হারিয়ে যাওয়া ইতিবাচক মূল্যবোধ ও মানবিকতা ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর