1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

তারাকান্দায় ৫ আগস্ট শহীদদের স্মরণে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পঠিত

তারাকান্দায় ৫ আগস্ট শহীদদের স্মরণে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ সোহাগ মিয়া

তারাকান্দা, ময়মনসিংহ

: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আগামী ৫ আগস্ট বুধবার তারাকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে তারাকান্দা উপজেলা বিএনপি।

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক জননেতা মোতাহার হোসেন তালুকদার এবং তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার সোবহান এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়, আগামী ৫ আগস্ট ২০২৬, বুধবার বিকাল ৪টায় তারাকান্দা দক্ষিণ বাজারের চৌধুরী রাইস মিল মাঠে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে তারাকান্দা উপজেলা বিএনপি, সকল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানানো হয়েছে।

*কর্মসূচির বিবরণ:*
– *তারিখ*: ৫ আগস্ট ২০২৬, বুধবার
– *সময়*: বিকাল ৪:০০টা
– *স্থান*: চৌধুরী রাইস মিল মাঠ, তারাকান্দা দক্ষিণ বাজার

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ এবং বিচারের দাবিতে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর