1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পঠিত

*তারাকান্দায় নুরুল ইসলাম অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে একদিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত*

 

নিজস্ব প্রতিবেদক

 

*তারাকান্দা, ময়মনসিংহ:*

নুরুল ইসলাম অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের অভিভাবকদের জন্য একদিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক জননেতা মোতাহার হোসেন তালুকদার।

তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

*বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:*
– *রেহেনা পারভীন ববি*: সভাপতি, ময়মনসিংহ সমাজসেবা পরিষদ
– *আব্দুস সালাম তালুকদার*: সদস্য সচিব, তারাকান্দা উপজেলা বিএনপি
– *আসাদুল হক মণ্ডল*: যুগ্ম আহ্বায়ক, তারাকান্দা উপজেলা বিএনপি
– *ডা. আবু বকর সিদ্দিক*

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মোতাহার হোসেন তালুকদার বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামো ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের উন্নত শিক্ষা ও সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌকির বিন ইসলাম।

ক্যাম্পে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, চিকিৎসক, অভিভাবক এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চিকিৎসকরা দিনব্যাপী শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর