1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত

*ঐতিহাসিক ৫ই আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে ফুলপুরে শহীদ সাইফুল ইসলাম স্মৃতি চত্বরে শ্রদ্ধা নিবেদন*

মোঃ সোহাগ মিয়া

*ফুলপুর, ময়মনসিংহ:*

ঐতিহাসিক ৫ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে শহীদ সাইফুল ইসলাম স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে।

সকালে ফুলপুর উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে শহীদ স্মৃতি চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এরপর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা পৃথকভাবে স্মৃতি চত্বরে ফুল দেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা ৫ই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে শহীদ সাইফুল ইসলামসহ সকল শহীদের আত্মদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং খেলাফত মজলিসের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর