1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

তারাকান্দায় গ্রামীণ গ্রোথ সেন্টার গড়ে তোলা হচ্ছে, অর্থনীতিতে আসবে নতুন গতি*

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

*তারাকান্দায় গ্রামীণ গ্রোথ সেন্টার গড়ে তোলা হচ্ছে, অর্থনীতিতে আসবে নতুন গতি*

মোঃ সোহাগ মিয়া

তারাকান্দা, ময়মনসিংহ

— মাননীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ’র ঐকান্তিক প্রচেষ্টায় তারাকান্দা উপজেলার দুটি গুরুত্বপূর্ণ বাজারের অবকাঠামোগত উন্নয়নে বড় উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডির আওতায় কাশিগঞ্জ বাজার ও চংনাপাড়া বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়িক পরিবেশ আধুনিকায়নে প্রকল্প গ্রহণ করা হয়েছে।

প্রকল্পের মূল লক্ষ্য গ্রামীণ হাটগুলোকে শুধু বেচা-কেনার জায়গা না রেখে “গ্রামীণ গ্রোথ সেন্টার” হিসেবে গড়ে তোলা। এর মাধ্যমে বাজারগুলোতে আধুনিক অবকাঠামো, পয়ঃনিষ্কাশন, পাকা রাস্তা, দোকানপাটের সুশৃঙ্খল বিন্যাস এবং ব্যবসা-বাণিজ্যের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে এই দুই বাজারে অবকাঠামোগত দুর্বলতা ও অপরিকল্পিত ব্যবস্থার কারণে ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছিল। নতুন প্রকল্প বাস্তবায়ন হলে কৃষিপণ্য কেনা-বেচা সহজ হবে, ক্ষুদ্র উদ্যোক্তারা উপকৃত হবেন এবং স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, গ্রামীণ গ্রোথ সেন্টার হলে গ্রামের অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণ বৃদ্ধি পাবে। কৃষকরা ন্যায্যমূল্য পাবেন, ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্যই লেনদেন সহজতর হবে এবং তারাকান্দার অর্থনীতিতে নতুন গতি সঞ্চারিত হবে।

এলজিইডি সূত্র জানায়, প্রকল্পের ডিজাইন ও বাস্তবায়ন কাজ দ্রুত শুরু করার প্রক্রিয়া চলছে। সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ বলেন, “তৃণমূলের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে গ্রামীণ বাজারগুলোকে আধুনিকায়ন করতেই হবে। কাশিগঞ্জ ও চংনাপাড়া বাজারকে মডেল গ্রোথ সেন্টার হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি।”

প্রকল্পটি বাস্তবায়িত হলে তারাকান্দা উপজেলার গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর