1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পঠিত

আশুলিয়ায় সেলিম মোল্লার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ; বিএনপির পরিচয় ব্যবহারের দাবিও প্রশ্নের মুখে

 

সাভারের আশুলিয়ার খেজুর বাগান এলাকায় সেলিম মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। অভিযোগকারীদের দাবি, তিনি একসময় আশুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সেলিম মোল্লা খেজুর বাগান এলাকার মৃত ফজল মোল্লার ছেলে।
অভিযোগকারীদের আরও দাবি, বর্তমানে তিনি নিজেকে বিএনপির কথিত “মোটরচালক দল”-এর পরিচয়ে পরিচিত করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তবে স্থানীয় বিএনপির একাধিক নেতা দাবি করেছেন, “বিএনপির মোটরচালক দল” নামে দলের কোনো স্বীকৃত সাংগঠনিক ইউনিট নেই। তাদের বক্তব্য, দলের নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত প্রভাব বিস্তার বা অন্য কোনো কার্যক্রম পরিচালনা করলে তার দায় বিএনপি নেবে না।
স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত সেলিম মোল্লা বর্তমানে ভিন্ন রাজনৈতিক পরিচয় ব্যবহার করছেন। তাদের অভিযোগ, এসব পরিচয়ের আড়ালে এলাকায় ভয়ভীতি ও প্রভাব বিস্তারের পরিবেশ তৈরি করা হচ্ছে।
এদিকে, সেলিম মোল্লার সহযোগী হিসেবে শাহাদাৎ হোসেন মানিক নামে এক ব্যক্তির নামও অভিযোগে উঠে এসেছে। অভিযোগকারীদের দাবি, তিনি একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের লোগো ব্যবহার করে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও ব্ল্যাকমেইলের মাধ্যমে হয়রানি করেন। তার বিরুদ্ধেও বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগকারীরা আরও দাবি করেন, তিনি পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বর্তমানে বিএনপির পরিচয় ব্যবহার করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে থাকা কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে বলেও অভিযোগকারীরা উল্লেখ করেন।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তদের বিভিন্ন কর্মকাণ্ডে এলাকায় উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর