1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

উত্তরা তুরাগে ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদে হাজী জহিরুল ইসলামের প্রত্যাশা: “নেতা নই, সেবক হতে চাই”*

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত

*উত্তরা তুরাগে ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদে হাজী জহিরুল ইসলামের প্রত্যাশা: “নেতা নই, সেবক হতে চাই”*

উত্তরা প্রতিনিধি সোহাগ মিয়ার প্রতিবেদন

উত্তরা তুরাগ থানার ৫৪ নং ওয়ার্ডে আসন্ন কাউন্সিলর নির্বাচনকে সামনে রেখে আলোচনায় এসেছেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী জহিরুল ইসলাম। তিনি জানিয়েছেন, পদপ্রার্থী হলেও তিনি নেতা হিসেবে নয়, ওয়ার্ডবাসীর সেবক হিসেবে কাজ করতে চান।

হাজী জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করে আসছেন। তার ভাষ্য, রাজনীতি তার কাছে ক্ষমতা নয়, মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যম।

তিনি বলেন, “আমার বাবাও মেম্বার ছিলেন। তিনি সেবক হিসেবেই মানুষের পাশে ছিলেন। আমিও বাবার মতোই জনগণের পাশে থেকে কাজ করতে চাই।”

৫৪ নং ওয়ার্ড থেকে দলীয় মনোনয়ন পেলে তার পরিকল্পনার কথাও জানান তিনি। হাজী জহিরুল ইসলাম বলেন, “দল যদি আমাকে ৫৪ নং ওয়ার্ডের পদপ্রার্থী হিসেবে সিলেকশন করে, তাহলে ইনশাআল্লাহ ৫৪নং ওয়ার্ডকে মাদকমুক্ত, কিশোর গ্যাংমুক্ত ও চাঁদাবাজমুক্ত করব। সবাইকে নিয়ে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।”

স্থানীয়দের মতে, মসজিদ-মাদ্রাসা ও সামাজিক কাজের মাধ্যমে তিনি এরই মধ্যে এলাকায় পরিচিত মুখ। নির্বাচনী মাঠে তার “সেবক” পরিচয়কে সামনে রেখেই তিনি ভোটারদের কাছে যেতে চান।

দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় থাকা এই প্রার্থী এখন ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর