1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ঢাকা-১৮আসনে এমপি এসএম জাহাঙ্গীর হোসেন তুরাগ-বালু রক্ষায় সরেজমিন পরিদর্শন, নদীর সীমানা পুনর্নির্ধারণ ও দূষণমুক্তির দাবি

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পঠিত

ঢাকা-১৮আসনে এমপি এসএম জাহাঙ্গীর হোসেন তুরাগ-বালু রক্ষায় সরেজমিন পরিদর্শন, নদীর সীমানা পুনর্নির্ধারণ ও দূষণমুক্তির দাবি

মোঃ সোহাগ মিয়া উত্তরা

ঢাকা-১৮ আসনকে বেষ্টন করে থাকা তুরাগ ও বালু নদীর বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে আজ। নদী দূষণ, অবৈধ স্থাপনা, বেদখল এবং নদীভাঙনের বাস্তব চিত্র তুলে ধরেন স্থানীয় প্রতিনিধিরা।

ঢাকা ১৮ আসনে এমপি এস এম জাহাঙ্গীর হোসেন পরিদর্শনকালে দেখা যায়, নদীর দুই তীরে যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। শিল্পবর্জ্য ও গৃহস্থালির ময়লা সরাসরি নদীতে ফেলার কারণে পানি দূষিত হচ্ছে। একইসঙ্গে বিভিন্ন পয়েন্টে নদীভাঙনে হুমকির মুখে পড়েছে বসতবাড়ি ও কৃষিজমি।

স্থানীয়দের অভিযোগ, নদীর মূল সীমানা অস্পষ্ট থাকায় দখলদাররা সুযোগ পাচ্ছে। তারা দীর্ঘদিন ধরে নদীর সীমানা পুনর্নির্ধারণ করে দখল ও দূষণমুক্ত করার দাবি জানিয়ে আসছেন।

এ প্রসঙ্গে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ঢাকার চারপাশের বৃত্তাকার নদীপথ সচলকরণ এবং নদী রক্ষার মহাপরিকল্পনার সুফল যেন ঢাকা-১৮ আসনে মানুষও পায়, সেজন্য উদ্যোগ নেওয়া হবে।

পরিকল্পনা অনুযায়ী বিষয়টি জাতীয় সংসদে পুনরায় তুলে ধরা হবে। পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করে দ্রুত নদী সীমানা নির্ধারণ, উচ্ছেদ অভিযান ও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, তুরাগ-বালু বাঁচলে ঢাকা-১৮ এর পরিবেশ, যোগাযোগ ও জীবিকা তিনটিই বাঁচবে। বৃত্তাকার নদীপথ চালু হলে যানজট কমার পাশাপাশি নদীকেন্দ্রিক অর্থনীতিও গড়ে উঠবে বলে তাদের প্রত্যাশা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর