1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার, কোতোয়ালি থানা পুলিশের অভিযান

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪৬ বার পঠিত

অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার, কোতোয়ালি থানা পুলিশের অভিযান

আবুল কালাম আজাদ,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম এর নির্দেশে ২নং ফাঁড়ি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (২৬জুন ২০২৫) রাতে ২নং ফাঁড়ির ইনচার্জ সাজেক কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে আমিনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃতরা হলো—মোঃ জিসান, মোঃ অপু ইসলাম, মোঃ মুরাদ ও মোঃ পারভেজ।

অভিযানকালে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি চাইনিজ কোরাল, ১টি সুইচ গিয়ার ছোরা, ১টি লোহার প্লাস, ২টি লোহার রড এবং ১টি স্টিলের পাইপ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি জানান, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কোতোয়ালি থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর