1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

আওয়ামী যড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেয়া যাবে না – আমিনুল হক

শাহজালাল দেওয়ান মিরপুর
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

আওয়ামী যড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেয়া যাবে না – আমিনুল হক

শাহজালাল দেওয়ান মিরপুর

: বাংলাদেশে আওয়ামী যড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর দুইটি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় আমিনুল হক বলেন, অবৈধ ফ্যাসিষ্ট আওয়ামী লীগ যেখানেই তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে এবং যারা আওয়ামী লীগের পক্ষে মিথ্যাচার করার চেষ্টা করবে এবং ষড়যন্ত্র করবে। তাদের বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। আমাদের সকলকে ঐকবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে আওয়ামী প্রেত্নাতাদের ষড়যন্ত্রকারীদেরকে কোনো সুযোগ দেয়া যাবে না।
আওয়ামী লীগ প্রসঙ্গে আমিনুল হক আরও বলেন, বাংলাদেশে স্বৈরাচার আওয়ামী লীগ যে ফ্যাসিষ্টের উপাধি পেয়েছে। সেই ফ্যাসিষ্টদের রাজনীতি করার কোনো অধিকার নাই। কারন তারা গত ১৭ বছর বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। গত ১৭ বছরে যে তিনটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আজ্ঞাবহ প্রশাসনকে ব্যবহার করে রাতের অন্ধকারে বিনা ভোটে জোর করে ক্ষমতায় বসেছিল।
এসময় তিনি বলেন, যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ছিল এবং জনগণকে সকল অধিকার থেকে বঞ্চিত করেছে। তাদেরকে বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নাই।
অন্তবর্তীকালীন সরকারকে এসময় আমিনুল হক বলেন- আপনারা এদেশের জনগণের ভাষা বুঝে, সকল রাজনৈতিক দলগুলোকে একসাথে সুসংগঠিত করেন। বাংলাদেশের মানুষের চাওয়া ও প্রত্যাশা অনুযায়ী অতি দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেন। কারন নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকারই আওয়ামী ষড়যন্ত্রকারীদেরকে আইনের আওতায় এনে বিচার করবে।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, মোঃ আকতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, জাহেদ পারভেজ চৌধুরী, মোঃ আশরাফুজ্জাহান জাহান, শামীম পারভেজ, হাফিজুল হাসান শুভ্র, হাজী জহিরুল ইসলাম  সিনিয়র যুগ্ন আহবায়ক তুরাগ থানা বিএনপিও চান মিয়া যুগ্ন আহবায়ক উত্তরা থানা বিএনপি মোঃ আতাউর রহমান যুগ্ম আহ্বায়ক তুরাগ থানা বিএনপি আরো উপস্থিত ছিলেন  বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

পল্লবী থানা ও খিলক্ষেত থানার মধ্যকার খেলায় পল্লবী ৭-০ গোলে এবং তুরাগ থানা ও দারুসসালাম থানার মধ্যকার খেলায় দারুসসালাম ১-০ গোলে জয়ী হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর