1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

আশুলিয়ায় খোলা ড্রেনে যাত্রীবাহী লেগুনা পড়ে ২ পোশাক শ্রমিক নিহত

মনির মন্ডল, সাভারঃ আশুলিয়ায় যাত্রীবাহি লেগুনা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

আশুলিয়ায় খোলা ড্রেনে যাত্রীবাহী লেগুনা পড়ে ২ পোশাক শ্রমিক নিহত

মনির মন্ডল, সাভারঃ আশুলিয়ায় যাত্রীবাহি লেগুনা

সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে ২ পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৪ জন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আশুলিয়ার এনভায় গার্মেন্টসের সুপারভাইজার মো. বদরুল আলম গাজী (হাবিব) এবং ইউনিমাস ক্যাপ ফ্যাক্টরির সিনিয়র অপারেটর মো. হৃদয় মিয়া। এছাড়া আহতদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, দুর্ঘটনার পর ৪ জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আহত ২ জনের অবস্থা ভালো আছে। চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালের বৃষ্টিতে সড়কটির বিভিন্ন স্থানে পানি জমে যায়। ৮-১০ জন যাত্রী নিয়ে লেগুনাটি বাইপাইলের দিকে যাচ্ছিল। লেগুনাটি সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে গেলে ৫-৬ জন যাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর