1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় তাঁতীলীগ নেতা টাঙ্গাইল  ঘাটাইল থেকে গ্রেফতার

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২১২ বার পঠিত

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় তাঁতীলীগ নেতা টাঙ্গাইল  ঘাটাইল থেকে গ্রেফতার

মোঃমনির মন্ডল সাভার প্রতিনিধিঃ

আশুলিয়ার ছাত্র-জনতা হত্যার মামলার আসামি তাঁতীলীগ নেতা আনোয়ার আলী (৫২) কে ঘাটাইল থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পরে ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) ভোর রাতে টাঙ্গাইলের ঘাটাইল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আনোয়ার আলী (৫২) আশুলিয়ার গাজীরচট বুড়ির বাজার এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়া থানা তাঁতীলীগের উপ-দপ্তর সম্পাদক বলে জানা যায়।

পুলিশ জানায়, তথ্য-প্রযুক্তির ব্যবহার করে তার অবস্থান সনাক্তের পর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে টাঙ্গাইলের ঘাঁটাইল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি আনোয়ার আলীকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হাসান বলেন, সোমবার ভোররাতে ছাত্র-জনতা হত্যায় মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সকালে ৭দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর