1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

আশুলিয়ায় থানা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক খালেক গ্রেপ্তার

মনির মন্ডল আশুলিয়া সাভার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১২৪ বার পঠিত

আশুলিয়ায় থানা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক
খালেক গ্রেপ্তার

মোঃ মনির মন্ডল, সাভারঃ

 

ঢাকার উত্তরায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আব্দুল খালেক মোল্লা (৫০) কে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত বলে জানা যায়।

সোমবার (১২ মে) রাত সাড়ে ৮ টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল খালেক মোল্লা আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকার মুছা মোল্লার ছেলে। তিনি আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় নিহত ও আহতদের পরিবার মামলা দায়ের করেছেন। এমন একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেন, গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা খালেক মোল্লাকে মঙ্গলবার অন্যান্য আসামিদের সাথে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর