1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

আশুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে ৩ ছিনতাইকারী আটক

মোঃ মনির মন্ডল,সাভারঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৯০ বার পঠিত

আশুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে ৩ ছিনতাইকারী আটক

মোঃ মনির মন্ডল,সাভারঃ

আশুলিয়ায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের নগদ পাঁচ হাজার টাকা, গাঁজাসহ ছিনতাই কাজে ব্যবহৃত বেশ কিছু আলামত জব্দ করা হয়। পরে তাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান।

এর আগে, আজ ভোর রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ঢাকাগামী লেনের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বালাপাড়া এলাকার সাজু সরকারের ছেলে সোহেল রানা (৩১), ঢাকা জেলার ধামরাই থানার বৈন্যা এলাকার মৃত ইয়াছিন মাস্টারের ছেলে মিজানুর রহমান (৫২) ও নরসিংদী জেলার বেলাব থানার চর উজিলাব এলাকার মাইনুদ্দিন মিয়ার ছেলে মো. কাওসার (২৯)।

যৌথবাহিনী জানায়, ভোররাতে জামগড়া সেনা ক্যাম্পের একটি নিয়মিত টহল দল আশুলিয়ার পল্লীবিদ্যুৎ-বাইপাইল এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এসময় ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ের নগদ পাঁচ হাজার টাকা, নেশাদ্রব্য গাঁজাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, সকালে ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করে থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর