1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

আশুলিয়া ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মনির মন্ডল, সাভারঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫০ বার পঠিত

আশুলিয়া ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মোঃ মনির মন্ডল, সাভারঃ

বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে প্রতারণার অভিযোগে আশুলিয়ায় মেহেদী হাসান মৃদুল (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার রাতে আশুলিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠিয়েছে।

থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে মেহেদীর সঙ্গে এক তরুণীর সম্পর্ক গড়ে ওঠে। এক মাস আগে প্রেমের সম্পর্কের গভীরতা বাড়িয়ে বিয়ের আশ্বাস দেন মেহেদী। এরপর ১০ ও ২০ জুন সন্ধ্যায় আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে নিয়ে গিয়ে তরুণীকে শারীরিক সম্পর্কে বাধ্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী তরুণীর দাবি, গত ২২ জুন রাতে হঠাৎ মেহেদী তাকে ফোন করে জানিয়ে দেয়, তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। পরদিন ২৩ জুন শেনওয়ালিয়া বাজার এলাকায় দেখা হলে মেহেদী স্পষ্টভাবে বলেন, “তোমাকে নিয়ে শুধু ফুর্তি করেছি, বিয়ের কোনো ইচ্ছাই ছিল না।”

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী সোমবার (২৩ জুন) রাতে আশুলিয়া থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান জানান, “তরুণীর দায়ের করা ধর্ষণ মামলায় মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর