1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ইসরাইলি বাহিনীর মাজলুম মুসলিমদের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। 

মোঃসোহাগ মিয়া বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

ইসরাইলি বাহিনীর মাজলুম মুসলিমদের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

মোঃসোহাগ মিয়া বিশেষ প্রতিনিধিঃ

যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজাসহ বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর মাজলুম মুসলিমদের হত্যাকাণ্ডের প্রতিবাদে ২১ মার্চ ২০২৫ রোজ শুক্রবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভাটুলিয়া এলাকার ইসলাম প্রিয় তৌহিদি জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিসিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। মিসিলটি বাদ জুম’আ ভাটুলিয়া কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে জনাব আলীর মোড় এবং ভাটুলিয়া মহিলা মাদ্রাসা হয়ে হানিফ আলীর মোড় ঘুরে ভাটুলিয়া কেন্দ্রীয় মসজিদ রোড আসে ।

এ সময়ে তাকবির ধ্বনিতে প্রকম্পিত হয় পুরো এলাকা।

উক্ত সমাবেশে ভাটুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ এর সম্মানিত খতিব মুফতি নেছার উদ্দিন আহমাদ বক্তব্য দিতে গিয়ে বলেন যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি বাহিনীর এই গণহত্যা ইসরায়েলের নগ্ন চেহারাকে আবারও উন্মোচিত করেছে। তারা যতই চেষ্টা করুক না কেনো মুসলিমদের কখনই দামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ।

বদরের যুদ্ধে খন্দকের যুদ্ধে মুসলিমরা কাফের বেইমানদেরকে যেভাবে পরাজিত করেছিলো ঠিক তদ্রূপভাবে ফিলিস্তিনের মাজলুম মুসলিমদের কাছে ইসরায়েলের ইয়াহুদীদের পরাজিত হতেই হবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন , ইসরাইলের পরাজয়ের জন্য আমাদের রবের দরবারে অশ্রু ফেলে দোয়া করতে হবে। বিশেষ করে তিনি সকল ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন , তাদের দোকান থেকে ইসরায়েলি পন্য সরিয়ে ফেলতে এবং সাধারণ জনগনদের উদ্দেশ্য করে বলেন ইসরায়েলি পন্য বয়কট করতে। এটিই হবে দূর থেকে আমাদের জন্য অন্যতম এক যুদ্ধ। বাংলাদেশের জনগণ চিরকালই ফিলিস্তিনের মুক্তিসংগ্রামের সঙ্গে ছিল এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশ নয় সমগ্র বিশ্বের মুসলিম জাতি মাজলুম ফিলিস্তিনিদের পক্ষে রয়েছে ইনশাআল্লাহ।

এছাড়াও আরো বহু উলামায়ে কেরাম বক্তব্য পেশ করেছেন। সমাবেশের শেষ পর্যায়ে ভাটুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনেই দোয়া মুনাজাত পরিবেশনা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের সম্মানিত খতিব মুফতি নেছার উদ্দিন আহমাদ (মা.জি.আ.)। মুনাজাতের মাধ্যমে ফিলিস্তিনি নারী শিশু ভাই বোনদের জন্য অশ্রুশিক্ত নয়নে দোয়ার মাধ্যমে সমাবেশটি সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর