1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ঈশ্বরগঞ্জে বাস তল্লাশিতে ২৯৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৭১ বার পঠিত
  1. ঈশ্বরগঞ্জে বাস তল্লাশিতে ২৯৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হেলাল মিয়া (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (০৪ আগস্ট ২০২৫) ভোররাত ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ-এর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে রায়ের বাজার আঠারো বাড়ী এলাকায় নান্দাইল চৌরাস্তা থেকে কেন্দুয়া মহাসড়কের উপর এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার হেলাল মিয়া সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার লংকা পাতারিয়া গ্রামের বাসিন্দা। তল্লাশির সময় তার কাছ থেকে ২,৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট ছাড়াও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর