1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

উখিয়া র‌্যাব পরিচয়ে অপহরণ: মূলহোতা ‘সিকদার’ গ্রেফতার করেছে র‍্যাব ১৫

নিজস্ব প্রতিবেদক উখিয়া প্রতিনিধি,
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

উখিয়া র‌্যাব পরিচয়ে অপহরণ: মূলহোতা ‘সিকদার’ গ্রেফতার করেছে র‍্যাব ১৫

নিজস্ব প্রতিবেদক উখিয়া প্রতিনিধি,

র‌্যাব পরিচয়ে সংঘটিত আলোচিত অপহরণ মামলার অন্যতম মূলহোতা সিকদার প্রঃ বলি (৪৫) কে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। শুক্রবার (২৭ জুন ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৫ সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় পলাতক আসামি সিকদারকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি উক্ত অপহরণ চক্রের অন্যতম সংগঠক ও সরাসরি ঘটনায় জড়িত ছিলেন বলে জানায় র‌্যাব।

ঘটনার পেছনের কাহিনী: গত ১১ জুন ২০২৫, রাত আনুমানিক ১১টায় কক্সবাজারের উখিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্প-১৫’তে বসবাসরত মোঃ রহিমুল্লাহর ছেলে মোঃ হাফিজ উল্লাহকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তিনজন অস্ত্রধারী সন্ত্রাসী— বরখাস্ত সৈনিক সুমন, রাকিব ও সিকদার। তারা র‌্যাব পরিচয় দিয়ে ভিকটিমকে রঙ্গিখালী এলাকার গভীর পাহাড়ে নিয়ে যায় এবং পরে অজ্ঞাত স্থান থেকে ভিকটিমের পরিবারের কাছে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে হাফিজ উল্লাহকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

র‌্যাব-১৫ তৎক্ষণাৎ অভিযান শুরু করে। ১৪ জুন বরখাস্ত সৈনিক মোঃ সুমন মুন্সিকে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্যমতে ১৫ জুন সকালে র‌্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন ও বন বিভাগের যৌথ অভিযানে রঙ্গিখালির দুর্গম পাহাড় থেকে ভিকটিম হাফিজ উল্লাহকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের কাজে ব্যবহৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তীতে র‌্যাব বাদী হয়ে টেকনাফ থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।

গ্রেফতার সিকদারের ঠিকানা: সিকদার প্রঃ বলি (৪৫), পিতা–আবু, গ্রাম–মরাগাছতলা, ইউনিয়ন–পালংখালী, থানা–উখিয়া, জেলা–কক্সবাজার।

আটককৃত সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর