উত্তরা তুরাগ আকিজ রেডি মিক্স কংক্রিট শ্রমিকদের মানববন্ধন।
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশের সময় :
রবিবার, ২৯ জুন, ২০২৫
-
৮১
বার পঠিত

উত্তরা তুরাগ আকিজ রেডি মিক্স কংক্রিট শ্রমিকদের মানববন্ধন।
নিজস্ব প্রতিবেদক
উত্তরা তুরাগ আকিজ রেডি মিক্স কংক্রিট শ্রমিকেরা বেতন বৃদ্ধি ও কোম্পানির অন্যান্য সুযোগ সুবিধা জন্য কর্মসূচি পালন করেন। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মিক্সার ডাইভার পিকআপ ড্রাইভার ওডাইভারদের সহকারী হেলপারও অন্যান্য কর্মচারী কর্মকর্তারা । এই সময় কোম্পানির শ্রমিকরা তাদের ন্যায্য দাবি বেতন বৃদ্ধি ও প্রভিডেন্ট ফান্ড ইন্সেন্টিভ বাৎসরিক বোনাস ওভার টাইম দাবি করেন। শ্রমিকরা আরও বলেন যে আমরা ৭২ ঘন্টা ডিউটি করে আমরা কোন ওভার টাইম পাইনা। আমরা যদি কিছু বলতে চাই কোম্পানির কর্মকর্তারা বলেন অব্যাহতি দিয়ে চলে যাও। আকিজ কোম্পানি বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি আমরা আকিজ কোম্পানির বদনাম করতে চাই না কিছু অসৎ দুর্নীতিবাজ কর্মকর্তার জন্য কোম্পানির বদনাম হচ্ছে। আমরা মালিক পক্ষকে বলবো আপনারা সঠিক তদন্ত করেন। উক্ত মানববন্ধনে শ্রমিকেরা দৈনিক বাংলা নিউজ টিভিকে বলেন বিগত দিনের মত আমাদের কে কোম্পানি লভ্যাংশ ও অন্যান্য সুযোগ সুবিধা ও দিতে হবে এবং ফ্যাক্টরি ম্যানেজার শিহাব উদ্দীন এডমিন অফিসার ইয়ানুর ও ইব্রাহিম খলিলকে চাকরি থেকে অপসারন করতে হবে এই আমাদের সকলের দাবী।।
এই ক্যাটাগরির আরও খবর