1. admin@dailybanglanewstv.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের শান্তিপূর্ণ মোটরসাইকেল মহড়া

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৮৮ বার পঠিত

 

মো. শাহজালাল সুমন, উত্তরা: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সম্ভাব্য কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তরার উত্তরা পশ্চিম থানা এলাকায় সতর্ক অবস্থানের অংশ হিসেবে শান্তিপূর্ণ মোটরসাইকেল মহড়া করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উত্তরা পশ্চিম থানা শাখা। সোমবার (২৩ জুন) বিকেলে উত্তরা পশ্চিম থানার বিভিন্ন সেক্টরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর-এর সহ-সভাপতি, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোস্তফা কামাল হৃদয়ের নেতৃত্বে মহড়াটি পরিচালিত হয়। এতে  বিপুল সংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে এলাকার প্রধান সড়ক ও সেক্টরগুলো প্রদক্ষিণ করেন। কর্মসূচি চলাকালে তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সতর্ক অবস্থানের বার্তা দেন। এ সময় উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হানিফ, স্বেচ্ছাসেবক নেতা তোজাম্মেল হক সোহাগ, মোশারফ হোসেন, তানজিমুল ইসলাম সোহাগ, ইসমাইল হোসেন, সজিব হোসেন শুভ, জাহিদুল ইসলাম জনি, আল আমিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতাকর্মীরা জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। একই সঙ্গে তারা সকলকে আইন মেনে চলার আহ্বান জানান। মোটরসাইকেল মহড়া শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোস্তফা কামাল হৃদয় বলেন, সাম্প্রতিক গাজীপুর মহানগরে যুবলীগের একটি খণ্ড মিছিল থেকে পুলিশের প্রতি হত্যার হুমকির অভিযোগ ওঠার বিষয়টি উদ্বেগজনক। আওয়ামী লীগের  প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে উত্তরায় কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা যেন না করতে পারে তাই আমরা সকাল থেকেই উত্তরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছি। কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা করা হলে তা আইনগত ও সাংগঠনিকভাবে প্রতিহত করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর