1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে দিয়াবাড়ি লেক পরিষ্কারে নামলেন তুরাগ থানা স্বেচ্ছাসেবক দল ও কৃষক দল 

মোঃ সোহাগ মিয়া স্টাফ রিপোর্টার 
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে দিয়াবাড়ি লেক পরিষ্কারে নামলেন তুরাগ থানা স্বেচ্ছাসেবক দল ও কৃষক দল

মোঃ সোহাগ মিয়া স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিষ্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে সাড়া দিয়ে দিয়াবাড়ি ৩ নং ব্রিজ লেক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়েছেন তুরাগের নেতাকর্মীরা।

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশে এবং তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ ও কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে আজ সকালে এই কর্মসূচি পালন করা হয়।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় দিয়াবাড়ি লেকের পানি ও আশপাশের আবর্জনা পরিষ্কার, আগাছা অপসারণ এবং জমে থাকা ময়লা অপসারণের কাজ নিরলসভাবে করে যাচ্ছেন তুরাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

এ সময় উপস্থিত ছিলেন তুরাগ থানা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তারা নিজ হাতে ঝাড়ু, কোদাল ও বেলচা নিয়ে লেকের পাড় পরিষ্কার করেন।

কর্মসূচির নেতৃত্বদানকারী তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে আমরা অনুপ্রাণিত। আমাদের নেতা এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় আমরা শুধু রাজনীতি নয়, মানুষের সেবায় মাঠে থাকব। ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে এই পরিষ্কার অভিযান অব্যাহত থাকবে।”

কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানই আমাদের পথচলার অনুপ্রেরণা। উত্তরাকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমরা সবাই মিলে কাজ করব।”

এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে দিয়াবাড়ি লেক অপরিষ্কার থাকায় ডেঙ্গু ও দুর্গন্ধের ভয় ছিল। বিএনপি নেতাকর্মীদের এই উদ্যোগে তারা আশ্বস্ত হয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর