1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

কুমিল্লায় ৭১ টেলিভিশনের ১৪ তম বর্ষপূর্তি পালিত

মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১২১ বার পঠিত

কুমিল্লায় ৭১ টেলিভিশনের ১৪ তম বর্ষপূর্তি পালিত

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা

“সংবাদে, সংযোগে, আস্থায়, বিশ্বাসে”—এই মূলমন্ত্রকে ধারণ করে ৭১ টেলিভিশন অতিক্রম করলো সাফল্যের ১৩টি বছর। দেশের অন্যতম জনপ্রিয় এই বেসরকারি টেলিভিশন চ্যানেল তাদের ১৪তম বর্ষে পদার্পণ করল অনন্যতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে। শনিবার (২১ জুন) কুমিল্লায় দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী।

কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেলটির কুমিল্লা জেলা প্রতিনিধি এনামুল হক ফারুক। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচনা হয় বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, “সাংবাদিকতা যদি দায়িত্বশীল হয়, তাহলে সমাজ উপকৃত হয়। ৭১ টেলিভিশন সে জায়গায় সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বরুয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু এবং সাধারণ সম্পাদক ও ‘বিবেক’ চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু। জামায়াত নেতা কামরুজ্জামান ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দও অনুষ্ঠানে যোগ দেন।

শুভেচ্ছা বক্তারা একমত হয়ে বলেন, ৫ আগস্টের পূর্বে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ প্রমাণ ছাড়াই গণমাধ্যমের ট্রায়ালের শিকার হতো। সেই পুরনো ভুল যেন আর না ঘটে—এই আহ্বান জানান তারা। পাশাপাশি, গণমাধ্যম যেন নিরপেক্ষতা, ন্যায় এবং মানবিকতা বজায় রেখে কাজ করে, সেই প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে আরও অংশ নেন শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা, স্থানীয় হাফেজগণ এবং কুমিল্লার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সবশেষে কেক কাটার মধ্য দিয়ে এই আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর