1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

খেলাধুলা বিএনপির রাজনীতির একটি অবিচ্ছেদ্য অংশ – মোস্তফা জামান

মো:শাহজালাল দেওয়ান:ঢাকা
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

খেলাধুলা বিএনপির রাজনীতির একটি অবিচ্ছেদ্য অংশ – মোস্তফা জামান

মো:শাহজালাল দেওয়ান:ঢাকা

মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন,খেলাধুলা শুধু বিনোদনের জন্য নয়, এটি বিএনপির রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ১৭ মে শনিবার ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-এর উদ্বোধনী খেলায় খিলক্ষেত থানার অন্তর্গত তলনা রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হাতিরঝিল থানা বনাম রামপুরা থানা উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসাবে তিনি এ কথা বলেন।

মোস্তফা জামান আরও বলেন, বিগত ১৭ বছরে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার খেলার মাঠগুলো অবৈধভাবে দখল করে সেখানে ইট-বালুর ব্যবসা চালিয়েছে। কিন্তু সেই সরকারের পতনের পর বিএনপির নেতৃত্বে আমরা সেই মাঠগুলো পুনরুদ্ধার করব এবং ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনব।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন,এবিএম রাজ্জাক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সমন্বয়ক আখতার হোসেন, জাহিদ পারভেজ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার তুরাগ থানা বিএনপির আহবায়ক সদস্য আব্দুল আলী,আলাউদ্দিন আলাল,আলম হোসেন,তুরাগ থানা যুবদল নেতা মাসুদ রানা সম্রাট, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সানজিত মাহমুদ সুমন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উত্তেজনা পূর্ণ এই খেলাটি হাতিরঝিল থানার দুর্দান্ত জয়: ৪-০ গোলে রামপুরা থানাকে পরাজিত”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর