1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন পালন । মোঃ দুলাল সরকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন পালন । মোঃ দুলাল সরকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন পালন ।

মোঃ দুলাল সরকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে গজারিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এর পক্ষ থেকে গজারিয়া উপজেলার ৮ টি ইউনিয়নে প্রতি ইউনিয়নের দুঃস্থ ও অসহায়দের জন্য দুই লক্ষ টাকা করে বিতরনের সিদ্ধান্ত হয় ।

শুক্রবার ( ১৫ আগষ্ট) উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি মায়ামি রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু।

মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ মাসুদ ফারুক ও থানা বিএনপির সদস্য হারুনর রশীদ এর সঞ্চালনায় দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান।

এসময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ইসহাক আলী চেয়ারম্যান , উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন,উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার, ৯০ এর তুখোর ছাত্র নেতে নজরুল কবির,
যুবদলের সাবেক সভাপতি ছাইদুর রহমান, ইউনিয়ন বিএনপির নেতা নূরুল আমিন সরকার, পিরোজ আলম, মিলন গাজী, মান্নান মিয়াজিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর