1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

গফরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৬৮ বার পঠিত

গফরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে আমেনা আক্তার (৩৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল ২৫) সকালে সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ আমেনা আক্তার মানসিক ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহত আমেনা আক্তার উপজেলার রৌহা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের মেয়ে। প্রায় ২০ বছর আগে তার বিয়ে হয় ভালুকা উপজেলার ধলিয়া গ্রামের শাহজাহান মিয়ার সঙ্গে। এই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

নিহতের বড় ভাই মোঃ মোস্তফা জানান, আমেনা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে এক মাস আগে তাকে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে নিয়ে আসা হয়। মঙ্গলবার ভোরে ঘরে তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। পরে বাড়ির পাশে একটি পেয়ারা গাছে গলায় উড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর